আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা ও ল’ কলেজ শাখার যৌথ উদ্যোগে ১০ মে (২৭ রমজান) সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ি ইউনিয়নে দুস্থ ও অসহায় ব্যাক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর উপ-দপ্তর সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি(প্রাক্তণ) মোহাম্মাদ আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ- সম্পাদক ও জেলা কমিটির বর্তমান সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি সুকুমার পাল, সহ- সভাপতি আবু হুয়াইরা সুমন,
সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন সালাম প্রমুখ।









