গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা-সচেতনতা শীর্ষক এক প্রেস ব্রিফিং ও সেমিনার বৃহস্পতিবার প্রায় দিনব্যাপী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ার বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক মো. নেশারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দের অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক, প্রাণীসম্পদ, মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নির্বাচন অফিসার, পরিসংখান, পল্লী উন্নয়ন, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ভিডিপি, বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনসংখ্যার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত-দক্ষ জনশক্তি বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে সমন্বয় সাধন করতে হবে। আর এজন্য শেখ হাসিনার সরকার সম্ভাব্য সবধরনের সহায়তা করে যাচ্ছেন। প্রকৃত মানব সম্পদ উন্নয়নের কোন বিকল্প নেই। তিনি বলেন গত ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ১৫ হাজার নারী কর্মি বিদেশে গেছেন।
সভাপতির বক্তব্যে এ উপজেলা থেকে অন্যত্র বদলী বিদায়ী ইউএনও মো. মেজবাউল হোসেন বলেন প্রকৃত প্রশিক্ষণ লব্ধ অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।বাংলা ভাষাভাষী হলেও প্রথমতঃ ইংরেজীতে পারদর্শী হওয়ার কোন বিকল্প নেই।টেকনিক্যাল জ্ঞান আর ইংরেজীর পারদর্শিতা যার আছে তাকে আর পিছনে তাকাতে হয়না।
এভাবেই দেশ আরো উচ্চ শিখরে এগিয়ে যাবে। তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে বৈদেশিক কর্মস্থানের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময়ই অগ্রগামী থাকবে।









