দেশে চলমান সময় করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বরাদ্দপ্রাপ্ত অর্থ হতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে এলাকার কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ জুন (সোমবার) পৌরশহরের ৮টি পয়েন্টে তালিকাভুক্ত ৪’শ কর্মহীন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
এসময় পৌর সহায়তা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, খায়রুল ইসলাম, আজাদুল ইসলাম, ময়েন উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও পৌর সচিব মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









