একাদশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা-৩ শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে দুইদিন ব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরি।
রোববার বিকেলে জেলা নির্বাচন অফিসের আয়োজনে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রশাসক মো. আবদুল মতিন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সরকার মো. আশরাফুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদার রহমান, সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সেকেন্দার আলী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহীনুর আলম। দুইদিন ব্যাপী কর্মশালায় প্রিজাইডিং ও সহকারি প্রজাইডিং অফিসার ৪৩৬ এবং পোর্লিং অফিসার ৭৩২ জন অংশগ্রহণ করেন।









