, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • পলাশবাড়ীর ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় সময়েই আগেই বিদ্যালয় বন্ধ




পলাশবাড়ীর ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় সময়েই আগেই বিদ্যালয় বন্ধ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ২২:০৯ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আকতারের দায়িত্ব অবহেলার কারণে প্রতিদিনই সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে সহকারী শিক্ষকরা বাড়ীতে যাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন বিদ্যালয়ে উপস্থিত হলে এমনই বাস্তব চিত্রই পরিলক্ষিত হয়। ওই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান বিদ্যালয়টি প্রতিদিনই সময়ের আগেই বন্ধ করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা বাড়ীতে চলে যায়। এ ব্যাপারে উক্ত প্রধান শিক্ষককে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বেতন উত্তোলনের পলাশবাড়ীতে এসেছি। সহকারী শিক্ষকদের বলে এসেছি সময়মত বিদ্যালয় ছুটি দিতে।
ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নানকে মুঠো ফোনে অবগত করলে তিনি জানান, সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়ার কোন নিয়ম নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে ওই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET