, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীর হোসেনপুর ইউপিতে জাতীয়পার্টির টিটুসহ লাঙ্গল প্রতীক ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল




পলাশবাড়ীর হোসেনপুর ইউপিতে জাতীয়পার্টির টিটুসহ লাঙ্গল প্রতীক ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২১, ০১:২৬ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তৃতীয়ধাপে ঘোষিত তফশীল অনুয়ায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন জাতীয় পার্টির দলীয় লাঙ্গল প্রতীক মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহীনুর আলমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন পাতা, জাপানেতা ফরহাদ মন্ডল, জেলা তরুণ পার্টির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খাজা, উপজেলা তরুন পার্টির সভাপতি আবু তৈয়ব সরকার তোতা, হোসেনপুর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ডাঃ মতিয়ার রহমান, জাপানেতা ইয়াসিন আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপনদিকে; অন্যান্য ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা তাদের দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণে প্রার্থীরা রিটার্নিং অফিসার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এরআগে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহীনুর আলমের নিকট ৫নং মহদীপুর ইউনিয়নের লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আলমগীর মন্ডল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার মুহা. মাহতাব হোসেনের নিকট ৬নং বেতকাপা ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমান মোস্তা ও পবনাপুর ইউনিয়নের বিপরীতে মোছা. আর্জিনা আক্তার খুকি। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডা. মো. আলতাব হোসেনের নিকট ৮নং মনোহরপুর ইউনিয়নের মো. আব্দুল মাজেদ মিয়া ও ৯নং হরিনাথপুর ইউনিয়নের বিপরীতে মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল শেষে আগামী ২৮ নভেম্বর নির্বাচনে তাঁরা বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET