গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর শাখা যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সকালে পৌরশহরের বেলেরঘাট রোড ব্রাকস্কুল মাঠে পলাশবাড়ী থানা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অথিতির হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ। এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, মুকুল আহম্মেদ, আব্দুল আউয়াল প্রধান, সৈয়দ আবুল বাসার লিটন উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও রুহুল আমিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালন ছিলেন থানা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ ও পৌর যুবদলের সদস্য সচিব হেমায়দুল ইসলাম মেহেদী।









