জাতীয় শ্রমিকলীগ ছাগলনাইয়া পৌরসভার ৫ নং পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা বুধবার (১৯ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি আলাউদ্দিন মজুমদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি চৌধুরী শিমুল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম মুসা, উপজেলা আ’লীগের সদস্য কপিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, পৌর কৃষকলীগ’র সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির আহাম্মদ, মাহফুজুল হাসান সহ নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









