পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ- পাইকগাছায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক আব্দুল আজিজ ও জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম। কর্মশালায় উপজেলার সকল মহিলা ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
Please follow and like us:









