, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট দিনাজপুরে শীতাতদের মাঝে কম্বল বিতরন




পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট দিনাজপুরে শীতাতদের মাঝে কম্বল বিতরন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ১৯:০৯ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে শীতার্থ মানুষের পাশে দাড়িয়েছে পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট।। শীতে কষ্ট লাঘবে শীতার্তদের মাঝে পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট এর পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে কম্বল তুলে দেন জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল।

২৮ ডিসেম্বর সোমবার বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট এর উদ্যোগে আদীবাসী,প্রতিবন্দী,ছিন্নমুল এবং দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী,দিনাজপুর প্রেসক্লাবের সা: সম্পাদক গোলাম নবী দুলাল, ধর্মপ্রদেশের বিশপ ড, সেবাস্তিয়ান টুডু প্রমুখ।

পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট পক্ষে র্ভাচুয়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ,সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্টান পরিচালনা করেন পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাষ্ট সদস্য সৈকত পাল ।

কম্বল বিতরন অনুষ্ঠানে সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল বলেন বর্তমান সরকার শহর ছাড়াও গ্রামাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারনি গরম কাপড় বিতরন করছে । শীতে কোন মানুষ যেন কষ্ট না পায় এজন্য সুদৃষ্টি দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET