, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মহিষের গাড়ির চালক নিহত




পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মহিষের গাড়ির চালক নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৯:১২ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মহিষের গাড়িচালক নিহত হয়েছে। তার নাম কুতুব আলী। তার বাড়ি উপজেলার পশ্চিম জিউপাড়া গ্রামে। তার বাবার নাম মৃৃৃত শুকুর আলী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে জানান, কুতুব আলী মহিষের গাড়িতে আখ ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মহিষের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কুতুব আলী গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। শঙ্কটাপন্ন অবস্থা দেখে সেখানকার চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কাজল কুমার নন্দী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET