, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুত্র ও পুত্রবধুদের অত্যাচারে বাড়ি ছেড়ে ঝিকরগাছার বৃদ্ধ নওশের আলী এখন চুকনগরে




পুত্র ও পুত্রবধুদের অত্যাচারে বাড়ি ছেড়ে ঝিকরগাছার বৃদ্ধ নওশের আলী এখন চুকনগরে

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২২, ০৯:২৭ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঘরছাড়া এক বৃদ্ধ।বয়স ১০৭ বছর।নাম নওশের আলী সরদার,বাড়ী যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামে।তিনি ওই গ্রামের মৃত হোসেন আলী সরদারের ছেলে বলে জানিয়েছেন ওই বৃদ্ধ।গত শনিবার থেকে চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদে অবস্থান করছেন তিনি। বয়সের ভারে ন্যুয়ে পড়া বৃদ্ধের সব কথা বোঝা যাচ্ছে না। তবে যেটুকু জানা গেছে,তিনি ৬ পুত্র আর ২ কন্যার জনক।ছেলে আর পুত্রবধুদের অত্যাচার সইতে না পেরে একবুক কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছেন।ছেলেদের সামনেই পুত্রবধুরা তার সাথে চরম দুর্ব্যবহার করে বলে জানান তিনি।ছেলেরা যে একেবারে অস্বচ্ছল তাও নয়,৬ ছেলের একজন একজন সেনাবাহিনীতে চাকরী করেন। একজন বিদেশে থাকে,দুইজন বিদেশ ফেরত,আর দুই ছেলে চাষাবাদ করে। তার সহায় সম্বলও কম ছিলনা, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ জানান,শুধু বাড়ির জমি হল ১.৫ একরের মত,আরো সম্পত্তি আছে। কিন্তু সব সম্পত্তি ছেলেরা তার কাছ থেকে লিখে নিয়েছে।রোববার সকালে উক্ত বিষয়টি জানার জন্য ঝিকরগাছার এক সংবাদ কর্মীর মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার বড় ছেলে আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মুঠোফোনে (০১৯৪২৬৫৬৯২৯)যোগাযোগ করা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক উল্টো পিতাকেই দোষারোপ করেন এবং পিতাকে ফিরিয়ে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।এরপর ঝিকরগাছা থানার ওসির সাথে কয়েক দফা কথা বলার পরে রাত ৯টার তিনি বলেন, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল তারা আগামীকাল সোমবার তাকে নিয়ে আসবে। কিন্তু গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নওশের আলীর খোঁজে কেউ আসেনি বলে জানান চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি ইউসুফ আজাদী।এক পর্যায়ে ওই এলাকার ইউপি সদস্য আবুল বাশারের মোবাইল নাম্বারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,আমি এইমাত্র জানলাম এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।বৃদ্ধ নওশের আলী চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদে অবস্থান করছেন এবং তার দেখভাল করছেন মসজিদের ঈমাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET