ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন’র উদ্যোগে তার নিজ বাড়ীতে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন’র সভাপতিত্বে ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন’র সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ঘোপাল ইউপির চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, পৌর ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা কৃষকলীগ’র সভাপতি মনির আহাম্মদ মজুমদার, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননিসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









