বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮ ঘটিকার সময় ছাগলনাইয়া পৌরসভার পুর্ব ছাগলনাইয়ায় রাস্তার পাশে পাশাপাশি তিনটি খড়ের স্তুপ (চিনে) আগুনে পুড়ে ছাঁই হয়েছে। ঘটনাটি ঘটেছে পুর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়া হেন্জু মিয়া সড়কস্থ আবদুর রাজ্জাক মেম্বার বাড়ীতে। আগুনে ছাঁই হয়ে যাওয়া তিনটি খড়ের স্তুপ ঐ বাড়ীর মৃত নুর আহাম্মদ’র তিন ছেলে নুরের জামান, সিরাজ উল্যাহ ও বেলাল হোসেনের। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশের এলাকাতে আগুন লাগে। আগুন লাগার সংবাদ দেয়ার এক ঘন্টা পরে ফায়ারসার্ভিস কর্মিরা ঘটনাস্থলে আসে। তাদের অভিযোগ, যেখান থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে সেখানে এক ঘন্টা পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে। এ বিষয়ে ছাগলনাইয়া ফায়ারসার্ভিস স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, আমরা আগুন লাগের সংবাদ যখন পেয়েছি তখন স্টেশনে ছিলামনা। আমারা তখন সরকারী কাজে মহড়া দিতে পানুয়াঘাটে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপনের চেষ্টা করেছি।









