সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের সফল চেয়ারম্যান আল-আমীন সরকার। পূর্নিমাগাঁতী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়ন বাসী। বিগত ৫ বছরে ৬৫ কোটি টাকার উন্নয়ন করেছেন এই চেয়ারম্যান। এই কাজ পাগল মানুষটি একজন সফল চেয়ারম্যান হয়েও কখনও মাথায় তুলে নিয়েছে মাটির টুপরী, রাস্তা ঘাট পরিস্কার রাখার জন্য হাতে ঝারু ও সচেনতার জন্য হ্যান্ড মাইক। তার কাজ দেখে খুশি সাধারণ মানুষ। আল-আমীন সরকার একজন জনবান্ধব চেয়ারম্যান। করোনার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়ে। সব সময় সাহায্য সহযোগিতা করেছেন এমন কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের।
যে কোন সমস্যা নিয়ে তার নিকট গিয়েছেন কিন্তু খালি হাতে ফিরেছেন এমন হয়নি। তিনি গরিব মানুষের মেয়ের বিবাহের টাকা পয়সা দিয়েও সাহায্য করেন এবং অনেক অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ও সাহায্য করেন।
বেহুলা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা বলেন পূর্নিমাগাঁতী ইউনিয়নের সর্বস্তরের জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আল-আমীন সরকারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান ইউনিয়ন বাসী।
স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। অবহেলিত পূর্নিমাগাঁতী ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ইউনিয়নে নিজের মুখ উজ্জ্বল করেছেন।
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়নসহ স্কুল,মাদ্রাসা,কবরস্থান, মসজিদ,ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে এবং গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।
তিনি সিরাজগঞ্জ জেলার ভিতরে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন”ও করোনাকালীন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে উল্লাপাড়া থানার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমীন সরকার দৈনিক অগ্রসরকে বলেন, মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষের কথা শুনে সাথে সাথে সে জিনিস সমাধান করার চেষ্টা করছি মাত্র এবং প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাটগুলো উন্নয়ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল গ্রাম হবে শহর এটি শতভাগ বাস্তবায়ন করে সিরাজগঞ্জ জেলার ভিতরে পূর্নিমাগাঁতী ইউনিয়নে শতভাগ গ্রাম শহরে রূপান্তর হয়েছে বলে জানান। এছাড়াও মাননীয় এম.পি তানভীর ইমামের সার্বিক দিক নির্দেশনায় নিষ্ঠা ও সততার সাথে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছি। জনগন আগমী ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত করলে ইউনিয়নের উন্নয়মূলক কাজ অব্যাহত রাখবে বলে অঙ্গিকার করেন এ চেয়ারম্যান।









