ছাগলনাইয়া পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ছাগলনাইয়া একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, বাংলাদেশের সকল সফলতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগের হাত ধরেই অর্জিত হয়েছে। তাই বঙ্গবন্ধুর আদর্শ যেসকল ছাত্ররা বুকে লালন করে এবং ভদ্র ছেলেদের নিয়েই ছাত্রলীগের কমিটি গঠন করতে হবে। ইভটিজিংয়ের সাথে জড়িত খারপ চরিত্রের ছাত্র নামক কুলাঙ্গারদের নিয়ে কমিটি গঠন করা যাবেনা। তিনি বলেন, প্রকৃত ছাত্র যারা মেধাবী তাদের হাতেই ছাত্রলীগের পতাকা তুলে দিতে হবে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননির সঞ্চালনায় ও পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ শাওন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা। সম্মেলনের উদ্বোধন করেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী জিয়াউল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সভাপতি সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মিনার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর আলম ভুইয়া, আলেয়া বেগম মন্জু, যুক্তরাষ্ট্র প্রবাসী আ’লীগ নেতা মোঃ নেছার উদ্দিন মজুমদার ছোটন, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী প্রমুখ।









