, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে হ‌বে-অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়




প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে হ‌বে-অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ১৬:৫২ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করতে অভিভাবকদের অনুরোধ করেছেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী)  বিকেল ৩ টায় অফিসার্স ক্লাবে সিএসএফ গ্লোবাল এর আয়োজনে সিরাজগঞ্জের প্রতিবন্ধী ৪৩ জন শিশুদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তি‌নি এ কথা ব‌লেন।

তি‌নি আ‌রো ব‌লেন, প্রথমত, অনেকেই মনে করেন প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার দরকার নেই কিংবা তারা পড়াশোনায় ভালো করতে পারবে না। দুই হাত এবং একটি পা না থাকা সত্ত্বেও একটি মাত্র পা দিয়ে লিখেই ২০১৯ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে মানুষকে অবাক করে দিয়েছেন যশোরের তামান্না আক্তার নূরা। যারা মনে করেন প্রতিবন্ধী শিশুরা পড়াশোনায় ভালো করতে পারবে না তাদের চিন্তাকে বদলে দিতে এর থেকে চমৎকার উদাহরণ আর কী হতে পারে! তা ছাড়া উচ্চশিক্ষায়ও তাদের ঈর্ষণীয় বিচরণ লক্ষণীয়। মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন অসংখ্য তুখোর মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণার দেয়াল টপকে জীবন গড়ার চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে প্রতি মুহূর্তে। আমি তাদের স্যালুট করি। এ ধরনের শিশুদের জীবনে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করা যতটা কষ্টের তার থেকে শতগুণ বেশি কষ্টের সমাজের মানুষের দ্বারা ভ্রান্ত ধারণার প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং তাদের নিরুৎসাহিত করা। আমাদের সমাজ ভুলে যায় সুস্থ শিশুদের মতো এদেরও মৌলিক অধিকার রয়েছে এবং এদের মাঝেও অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে রয়েছে। কিন্তু তাদের সে সুপ্ত প্রতিভা জাগ্রত করতে আমাদের সমাজ ও রাষ্ট্রের তৎপরতা অপর্যাপ্ত। তাই তারা নিজেদের বিকশিত করতে পারে না আর এ ব্যর্থতা তাদের নয় বরং সমাজ, রাষ্ট্র এবং আমাদের। যদি কন্যাশিশু কোনো পরিবারে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তাহলে সে শিশু এবং তার পরিবারে নেমে আসে ঘোর অমানিশা। ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারে আচ্ছাদিত সমাজ ঐ পরিবারকে জীবিত দাফন করে দেয়। যদিও জাতিসংঘের শিশু অধিকার সনদের (সিআরসি) ২৩ ধারা অনুযায়ী, অন্যান্য স্বাভাবিক শিশুর মতো প্রতিবন্ধী শিশুরাও সমানাধিকার ও সমসুযোগ পাওয়ার অধিকারী এবং ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’-এ প্রতিবন্ধী ব্যক্তির অনেক গুরুত্বপূর্ণ অধিকারের কথা বলা হয়েছে। তবুও আমাদের দেশের বাস্তবতার আশানুরূপ পরিবর্তন হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা মনে করি প্রতিবন্ধী শিশুদের দ্বারা কিছুই হবে না। তাই প্রথমেই তাদের আমরা বাতিলের তালিকায় ফেলে রাখি অর্থাৎ আমরা ভুলেই যাই রত্ন পেতে যত্ন করতে হয়। পরিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিবন্ধকতা জয় করে দেশ ও জাতির জন্য ঈর্ষণীয় সাফল্য ছিনিয়ে আনবে এমনটাই প্রত্যাশা।

উক্ত‌্য অনুষ্ঠা‌নে মুখ্য আলোচক হিসা‌বে উপ‌স্থিত ছিলেন, সিএসএফ গ্লোবাল  ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  প্রেসিডেন্ট ড. এম. এ. মুহিত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  মোঃ সামিউল আলম, মোঃ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের   সহকারি কমিশনার মোঃ ফজলে রাব্বি, অমৃতা শারলীন রাজ্জাক, প্রতীতি পিয়া, সমাজ সেবা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, এম.এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা ব্র্যাকের সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন প্রমুখ । 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চাইল্ড সাইট  ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর  শিমিয়োন গালিভার ম্রং  । 

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,  বি়ভিন্ন এনজিওর কর্মকর্তা  প্রতিবন্ধী শিশু ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET