, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা




প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৯, ০৯:০৬ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান, গোপালগঞ্জ : বশেমুরবিপ্রবিতে চলমান ভিসি পদত্যাগের আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা কেক কেটে তাঁর জন্মদিন পালন করেছে। ২৮ সেপ্টেম্বর শনি বার বেলা ১১টায় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা কেক কাঁটে। যদিও বঙ্গ বন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর প্রশাসনিক ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়ে থাকলেও, এবছর এমন কোন নোটিশ দেওয়া হই নি। আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ আয়োজন করে। একই সঙ্গে আজ বিকাল ৫ ঘটি কায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহ ফিল এর ব্যবস্থা গ্রহনে উদ্দ্যোগ নিয়েছে।সাধারণ শিক্ষার্থীরা জানান তাদের এই আন্দোলন একটি ন্যায় সংগত আন্দোলন। ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আর এই আন্দোলনে তাদের ভরসার একমাত্র জায়গা শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছে। এবং তারা আশাবাদী খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধান করে দিবেন।উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলনঅব্যাহত রাখেন শিক্ষার্থীরা। অন্দোলনের মধ্যে শনিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বাইরে বেশ কয়েক টি জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতহন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নির্দেশ অগ্রাহ্য করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET