, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে-ক‌বির বিন আনোয়ার




প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে-ক‌বির বিন আনোয়ার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৩, ১৮:২৭ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু এবং মর‌নোত্তর একুশে পদ প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসা‌বেলার সুযোগ‌্য সন্তান সাবেক মন্ত্রী পরিষদ সচিব বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়া ক‌বির বিন আ‌নোয়ার অপু।

শনিবার ১৪ ই জানুয়ারি বিকাল শহরে মুক্তির সোপানে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্বেগে গণসংবর্ধনা অনুষ্ঠা‌নে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নত বিশ্বের মতোই উন্নয়ন হচ্ছে, পদ্মা সেতু থেকে শুরু করে, মেট্রো রেল, ফ্লাইওভার, সিরাজগ‌ঞ্জে ইকোনোমিক জোন, রেল সেতু, স্থাপন করেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকলে তিনি আরো উন্নয়ন করবে কিন্তু, পাকিস্তান ও স্বৈরাচর এরশাদের মত আবারও বিএনপি জামাত মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বার বার আক্রমণ করেছে। এখন সময় এসেছি প্রতিশোধ নেওয়ার আপনাদের সবাইকে প্রস্তুত থাকার আহ্বান করছি।

সেই সাথে সিরাজগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ জা‌না‌চ্ছি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা ভুলবার নয়। আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব। উক্ত অনুষ্ঠান‌টি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপ‌ত্বি‌তে উপ‌স্থিত‌ ছি‌লেন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, রায়গঞ্জ ও তারাশ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এমপি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ড. জান্নাত আর তালুকদার হেনরী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস, আলহাজ্ব ইসহাক আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কায়সার আহমেদ লিটন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিমসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের ৫ হাজার নেতাকর্মি উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET