, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোন মানুষকে গৃহহীন রাখবে না : হুইপ ইকবালুর রহিম




প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোন মানুষকে গৃহহীন রাখবে না : হুইপ ইকবালুর রহিম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২১, ১৭:২৩ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের মাঝে যে বাড়ী দেয়া হয়েছে তা বিশ্বের আর কোন দেশে হয়নি। বিশ্বের ইতিহাসে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আর পিছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। যতই দিন যাচ্ছে ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন ও ভূমিহীন মানুষদের বাড়ি তৈরী করে মাথা গোজার ঠাই করে দিয়েছেন। শেখ হাসিনা দেশের কোন গৃহহীন ও ভুমিহীন মানুষকে গৃহহীন রাখবে না। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে নতুন বাড়ী নির্মাণ করে দেয়া হবে। তিনি বলেন, এ দেশের মানুষের কল্যানের জন্যই বার বার জনগন শেখ হাসিনাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এ দেশের কোন মানুষ অসহায় থাকবে না। দরিদ্র থাকবে না। আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করে যাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার।

৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে প্রদানকৃত নতুন বাড়ী দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের “বড়ইল জয় বাংলা পল্লী” ২নং সুন্দরবন ইউনিয়নের “বেলবাড়ী জয় বাংলা পল্লী ও কালিকাপুর জয়বাংলা পল্লী” ও ৩নং সুন্দরবন ইউনিয়নের “গুদিপাড়া জয় বাংলা পল্লী” পরিদর্শনকালে এ কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ শাহ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম ইমতিয়াজ ইনান, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসোক কুমার রায়, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইউসুফ তালুকদার, মানবেন্দ্র রায়, আনোয়ার হোসেন, উত্তম কুমার, অভিজিৎ বসাক, মোঃ জর্জিস সোহেল, মোতাহার হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET