, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে -হুইপ ইকবালুর রহিম এমপি




প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে -হুইপ ইকবালুর রহিম এমপি

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২২, ১৯:০৭ | 1169 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের হুইপ ইকবালর রহিম
এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, কৃষকের উৎপাদিত
ফসলের কারনে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। কৃষকদের পরিশ্রম আমাদের সহায়ক শক্তি।
শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। সার ও বীজ এখন
কৃষকের পিছনে ছুটে। বিএনপি-জামায়াতের আমলে সার ও বীজের জন্য জীবন দিতে
হয়েছিল কৃষকদের। না খেয়ে মরতে হয়েছিল কৃষকদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ক্ষমতায় আসার পর দেশে কেউ খাদ্যের জন্য কষ্ট করে নাই। খাদ্য মজুদ রেখে বেশি
বেশি করে উৎপাদন করা হচ্ছে। যাতে যে কোন দুর্যোগে খাদ্য নিয়ে দুঃচিন্তায় থাকতে
না হয়। আর এগুলো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি আরও
বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে কৃষি
যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি, বিশাল ভর্তুকিসহ
বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে।
১২ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২০২২ অর্থ বছরে
খরিপ-১, ২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসচির
আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ ও সমন্বিত
ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি
মূল্যে) কৃষি যন্ত্র (হারভেস্টার মেশিন) বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ-এর সভাপতিত্বে বক্তব্য
রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান
রবিউল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা নুর হাসান, শহর আওয়ামীলীগের
সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত
সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ
সদর উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ
উপস্থিত ছিলেন।
উল্লেখ, দিনাজপুর সদর উপজেলার ১৮০০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন ও
১৩ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র মেশিন বিতরন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET