, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • প্রবাসে ভার্চ্যুয়াল গৌরবের ৭০ বছর শীর্ষক আলোচনা সভা




প্রবাসে ভার্চ্যুয়াল গৌরবের ৭০ বছর শীর্ষক আলোচনা সভা

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ২২:২০ | 966 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “গৌরবের ৭০ বছর ” আমাদের করণীয় শীর্ষক  ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। ২৭ফেব্রুয়ারি ফ্রান্স স্থানীয় সময় বিকাল ২.৩০ মিনিটে প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায়  আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার, আন্তর্জাতিক কলামিস্ট ও আয়ারল্যান্ডের কর্মরত চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার, ফিনল্যান্ডে কর্মরত  শিক্ষাবিদ, লেখক ও গবেষক সাংবাদিক ডক্টর মুজিবুর দফতরি,লন্ডনে কর্মরত  সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী,  সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, তাজ উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ , সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ মুন্তাছির রিমন, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রিসের সাধারণ সম্পাদক নিরব আহমদ রুমন,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না , সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ সভাপতি মোঃ নাজমুল হক প্রমুখ।

ভাষা দিবসের আলোচনায় বক্তারা বলেন প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মদের মধ্যে বাংলা ভাষা চর্চায় গুরুত্ব দিতে হবে অন্যথায় এক সময় তাদের কাছ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাবে। নেতৃবৃন্দ রাশিয়া- ইউক্রেন এর মধ্যে চলমান যুদ্ধের বিরতি কামনা করে বলেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।

সভায় ভাষা শহীদদের  ও  জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন, হাসান শাহরিয়ার, কলম সৈনিক পীর হাবিবুর রহমান এর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন চিকিৎসক ডা.জিন্নুরাইন জায়গীরদার। রিয়াজুল ইসলাম কাওছার ও ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার এর লেখা বই থেকে কবিতা পাঠ করেন কবি এ কে আজাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET