, , ,

শিরোনামঃ-




ফখরুলসহ বিএনপির চার নেতার জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ২১:১৪ | 1047 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাইকোর্টের সামনে সংঘর্ষের ঘটনার পর দায়ের করা মামলায় ৮ সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। আজ এ চার নেতা হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। জামিন প্রাপ্ত অন্য নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গত মঙ্গলবার হাইকোর্টের সামনে অবস্থানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় দলটির ৫০০নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET