১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল গেল ভারতে

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০১৮, ১১:৪৬ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ সোহাগ হোসেন স্টাফ করেসপন্ডেন্ট,
বেনাপোল (যশোর): সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

রোববার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৭.৩০টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে প্রবেশ করে।

০৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮ দলের প্রতিনিধি দলে ১৬ জন কিশোর খেলোয়াড় রয়েছেন। টিম ম্যানেজার রয়েছেন পরিতোস  দাওয়ান  ও কোচ  অমল দাস। সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের শর্ত অনুযায়ী, খেলোয়াড়দের সবার বয়স ১৭ বছরের মধ্যে।

টিম ম্যানেজার  পরিতোস দাওয়ান ভারত যাওয়ার পথে বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলেরা এ টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বহিঃর্বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি এ টুর্নামেন্ট সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET