, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলছড়িতে ডেপুটি স্পিকারের স্ত্রীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল




ফুলছড়িতে ডেপুটি স্পিকারের স্ত্রীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ১৮:৪৫ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী সদ্য প্রয়াত আনোয়ারা রাব্বীর আত্মার মাগফেরাত কামনা করে দো’য়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (শুক্রবার) বাদ জুম্মা উদাখালী ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মাহদি মাসুদ পলাশের আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই দো’য়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি  হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদি মাসুদ পলাশসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET