গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কঞ্চিপাড়া জামে মসজিদে ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির শারীরিক সুস্থতা কামনা করে এ দো’আ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে পৃথক দু’টি স্থানে দো’আ মাহফিলে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন মাস্টার, সাবেক পৌরসভা কমিশনার আবুয়াল খায়ের শাহীসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আজ তাঁর বিকেল ৫টায় তাঁর শরীরে অস্ত্রপাচার করা হবে বলে জানা যায় এ জন্য তিনি ফুলছড়ি-সাঘাটাবাসীর কাছে প্রার্থনা চেয়েছেন তিনি।









