গাইবান্ধার ফুলছড়িতে সরিষা ফসলের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের কৃষক দীনেশ চন্দ্র বর্মনের বাড়ীতে সরিষা ফসলের উপর এক কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার খোরশেদ আলম, উপ-সহকারী কৃষি অফিসার আবু হাসান মানিক, মাহামুদুল হাসান, কৃষক দীনেশ চন্দ্র বর্মন প্রমুখ।
সামাজিক দুরত্ব বজায় রেখে পরিচালিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এসময় উন্নত পদ্ধতিতে সরিষা চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাত সমূহের পরিচিতি প্রদান করা হয়। সরিষার ফলন ও খরচ দেখে কৃষক কৃষাণীরা খুশি ফলে আগামীতে এ এলাকায় সরিষা চাষের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।









