, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ




ফুলবাড়ীতে অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৩, ১৫:৫৯ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযানে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেটসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পৌর শহরের ঢাকা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপদের জায়গার উপর নির্মিত ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পাকা মার্কেটসহ ঢাকামোড় ও রেলগেটের ছোট-বড় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দ্বায়িত্ব পালন করেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার,সহকারী প্রকৌশলী অনাব সরকার, উপ-সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসসহ সড়ক ও জনপদের পদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেট ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টি প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন বলেন, বিদ্যালয়ের মার্কেটটি নির্মানের সময় তৎকালিন প্রতিষ্ঠান প্রধান অপরিকল্পিত ভাবে সড়ক ও জনপদের জায়গায় মার্কেটের ভবন নির্মাণ করে। সে কারনে বিদ্যালয়টি বড় রকমের ক্ষতির শিকার হলো। মার্কেট উচ্ছেদ করায় বিদ্যালয়ের প্রায় এক কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খান বলেন, সড়ক ও জনপদের জায়গায় নির্মিত সকল স্থাপনা অবৈধ,তাই সড়ক ও জনপদ ওই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করছে। তিনি বলেন, এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET