, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে আওয়ামীলীগের লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




ফুলবাড়ীতে আওয়ামীলীগের লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৩ ২০২৩, ১৫:০০ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী,আলোচনাসভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার(২৩জুন) সকাল সাড়ে ১১টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মেহেদী হাসান মিঠু,যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান বাপ্পি,মৎস্যজীবি লীগের আহবায়ক রুহুল আমিন,সাবেক পৌর আওয়ামীলীগ নেতা ড্যানিয়েল হাফিজ প্রমূখ।
দিনাজপুর-৫আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া জাকির সরকারী কলেজ শহীদ মিনারে আলোচনা সভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন,আওয়ালীগের উন্নয়ন দেখে দেশী-বিদেশী চক্র এখন আওয়ামীলীগকে আর সহ্য করতে পারছেনা,তারা এখন চক্রান্তে লিপ্ত হয়েছে। তবে যতো চক্রান্তই হোক,এদেশের মানুষ এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহ¯্রাধিক নেতা-কর্মী এই র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেয়।
উল্লেখ্য ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে দলটি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET