, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ॥




ফুলবাড়ীতে আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৩, ২৩:১৯ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ণাঢ্য র্যাালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহ:স্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয় এর জন্মবার্ষিকী পালনে একটি বর্ণাঢ্য র‌্যালী ফুলবাড়ী সরকারী কলেজ শহীদ মিনার চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাসস্ট্যান্ড স্বেচ্ছাসেবক দলের কার্য্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জাকারিয়া জাকির। তিনি বলেন, ২৯ বছর আগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জন্ম হয়। অদ্যবধি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের সংকট মুহুর্তে মানুষের পাশে থেকে দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। সেইসাথে দেশের এই অব্যাহত উন্নয়ন যাত্রায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয় এর তরুণ যুবকদের জন্য নতুন নতুন কর্মসংস্থান দেশকে এগিয়ে দিয়েছে। তিনি বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সজিব ওয়াজেদ জয় এর নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেদুর রহমান রাসেল, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, রিপন রায়, ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, ফরহাদ হোসেন সোহাগ ও মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা হামিদুল ইসলাম, মোঃ করিম, সাইফার, জুয়েল, দিপু রায়, আরমিয়া, খোকন সরকার খোকন, লিমন রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াছ হায়দার বাসার। এসময় ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET