, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে এসিল্যান্ড এর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি,থানায় জিডি




ফুলবাড়ীতে এসিল্যান্ড এর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি,থানায় জিডি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২৩, ১৭:০৭ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি এর অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে সহকারী কমিশনার কার্য্যালয়ের নাজির আতিউর রহমান এর কাছে এ চাঁদা দাবী করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান ।
ওসি মোস্তাফিজার জানান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সরকারি দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন/হ্যাক করে একটি প্রতারক চক্র গত শনিবার ওই অফিসের নাজির এর কাছে চাঁদা দাবি করে। নাজির বিষয়টি ভুয়া বুঝতে পেরে এসিল্যান্ড কে অবহিত করেন। এ ঘটনায় শনিবার রাতেই তিনি বাদী হয়ে থানায় জিডি করেন, যার (জিডি নং ১০২২)। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন/হ্যাক করে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করেছে। এজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET