, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা’র চেক ও সনদপত্র বিতরণ ॥




ফুলবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা’র চেক ও সনদপত্র বিতরণ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০২৩, ১৮:১৯ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা’র চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প এর আওতায় ১৭ ও ১৮তম ব্যাচের একশ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে এই প্রশিক্ষণ ভাতার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন,উপজেলা আওয়ামীগের সভাপতি এনামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ আব্দুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ। শেষে একশ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতার চেক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET