দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্য্যালয় প্রাঙ্গনে এই প্রাণী সম্পদ প্রদর্শন ও সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
প্রাণী সম্পদ প্রদর্শন ও সেবা সপ্তাহ উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,প্রাণী সম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা ভ্যাটেনারী সার্জন এনায়েত উল্লাহ, ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের খামারের প্রাণী সম্পদ প্রদর্শন করেন।









