, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে সিপিবি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৫, ১৯:২৫ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।
উদ্বোধনের পর লাল পাতাকা হাতে একটি বর্ণাঢ্য মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে এসে সম্মেলনে মিলিত হয়। আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন,ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ গুপ্ত।
সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সদস্য মো. হাফিজার রহমান,পার্বতীপুর উপজেলা শাখার সহ-সম্পাদক দীলিপ কুমার রায়,বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় শোষণ,বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খা পূরণসহ ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET