, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা ও মহিলা ওয়ার্ড উদ্বোধন ॥




ফুলবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা ও মহিলা ওয়ার্ড উদ্বোধন ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৩, ১৮:৩৬ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা ও মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মশিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মাহামুদ আলম লিটন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার,বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন,ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস,আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলুর রহমান প্রমুখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র তুলে ধরেন স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক সাজেদুল ইসলাম সাজু।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের এনসিডি (নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রমক রোগ) কক্ষ ও মহিলা ওয়ার্ড উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET