, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ৭৩টি ভূমিহীন,গৃহহীন পরিবারের মাঝে মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর




ফুলবাড়ীতে ৭৩টি ভূমিহীন,গৃহহীন পরিবারের মাঝে মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ২২:১৬ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন,গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ৭৩টি ভূমিহীন,গৃহহীন পরিবার পেল প্রধান মন্ত্রীর উপহারের ঘর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই কার্যক্রম উদ্বোধনের আগে এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফির রহমান বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান এনামুল হক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন,এই উপজেলার সাতটি ইউনিয়নে প্রথম,দ্বিতীয়,তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে মোট ১ হাজার ২১৭টি ঘর বরাদ্ধ দেয়া হয়। এর মধ্য ৭৩টি ঘর আজ হস্তান্তর করা হলো,এর মধ্যদিয়ে এই প্রকল্পের কাজ শেষ হলো। গত ১লা ডিসেম্বর
স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এই উপজেলাকে ভুমিহিন ঘোষনার লক্ষে কাগজ প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET