, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে অটো-রিক্সা চালককে গলা ফুটা করে হত্যা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২২, ১৬:০৩ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে মোহাম্মদ আলী জনি ওরফে জনি আহম্মেদ (২০) নামে এক চার্জার রিক্সা চালককে গলা ফুটা করে হত্যা করেছে দুরবৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গির হাট সড়কের রাজারামপুর গোয়ালপাড়ার সন্নিকটে একটি নির্জন ইউক্যালিপটাস বাগানে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।
রোববার সকাল সাড়ে ৯টায় ইউ বাগান থেকে রিক্সা চালক মেহাম্মদ আলী জনি ওরফে জনি আহম্মেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত রিক্সা চালক জনি আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর ডাঙ্গা গ্রামের আতাউল্ল্যা ওরফে আতাউরের ছেলে।
পরিবারের সদস্যরা জানায় নিহত রিক্সা চালক জনি আহম্মেদ শনিবার বিকেলে রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়, এর পর আর সে বাড়ী ফেরেনি, রোববার সকালে প্রতিবেশিদের মুখে তার মৃত্যুর খবর পেয়েছেন।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন,স্থানীয় বাসীন্দাদের মাধ্যমে খবর পেয়ে জনি আহম্মেদ ওরফে মোহাম্মদ জনির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আসলাম উদ্দিন বলেন প্রাথমিক তদন্তে দেখা যায় মৃতদেহটির গঁলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। গঁলায় ধারালো অস্ত্রের আঘাতে রিক্সা চালক জনি আহম্মেদের মৃত্যু হতে পারে বলে তিনি অনুমান করছেন। তিনি আরো বলেন বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই আপরাধীদের আইনের আওতায় নিয়ে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET