মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
‘‘আসুন,সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে (১৬ অক্টোবর) বুধবার ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আখতার এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে আয়োজিত ইঁদুর নিধন অভিযান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ফুলবাড়ী ওয়াল্ডভিশন প্রোগ্রাম অফিসার প্রদিপ রায় প্রমূখ।
Please follow and like us:









