, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে করোনার টিকা নিলেন পৌর মেয়রসহ বিশিষ্ট জনরা ॥




ফুলবাড়ীতে করোনার টিকা নিলেন পৌর মেয়রসহ বিশিষ্ট জনরা ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৬:১৩ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেছেন।
শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে তিনি করোনা ভাইরাস প্রতিরোধের টিকা গ্রহন করেন।
পৌর মেয়র আলহ্জ¦ মাহমুদ আলম লিটন বলেন,এই টিকা সহজ ও নিরাপদ, এজন্য তিনি বৈশ্বিক প্রাদুর্ভাব করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে টিকা গ্রহনের আহবান জানান। এসময় টিকা নিতে আসা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,এনজিও ব্যক্তিত্ব তোজাম্মেল হক বাবলু, অ্যাসোসিয়েশন ফর ডিজএ্যাবল্ড এডিডি এর নির্বাহী পরিচালক ডাঃ আহাদুজ্জামান চৌধুরী সোহাগ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান উজ্জলসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করোনা প্রতিরোধক টিকা নিতে আসা সমাজের বিভিন্ন স্থরের মানুষের উপচেপড়া ভিড় জমছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে প্রথম দফায় এই উপজেলায় চার হাজার ব্যক্তিকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সারা দেশের সাথে ৭ ফেব্রুয়ারী থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। শুরু থেকে শনিবার (১৩ ফেব্রুয়ারী) পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ৬শ ব্যক্তিকে করোনা প্রতিরোধক টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর সদস্য,সাংবাদিক, ব্যবস্যায়ী ও রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ রয়েছে। এছাড়া টিকা নিতে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করেছে দুই হাজারের অধিক ব্যক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন চলতি ২০২১ সালের ২৯ জানুয়ারীর পর থেকে আর কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়নি। ফলে এই উপজেলায় গত দুই সপ্তাহ থেকে করোনা শূন্য রয়েছে। তিনি আরো বলেন গত ২০২০ সালের ১৪ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের এনামুল হক ঢাকা নারায়নগঞ্জ থেকে ফেরার পর প্রথম করোনায় আক্রান্ত হয়, এরপর চলতি ২০২১ সালের ২৯ জানুয়ারী পর্যন্ত এই উপজেলায় মোট ১৭৬জন করোনায় আক্রান্ত হয়, এদের মধ্যে ৮জনের মৃত্যু হয়েছে, বাঁকি ১৬৮জন সুস্থ হয়ে উঠে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET