মো:হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ও আদর্শ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আজ ও মঙ্গবার সকাল ১১টায় ৬ থেকে ১১ এগারো বৎসর বয়সী শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ০১ অক্টোবর হতে ০৭ অক্টোবর ৭ দিন ব্যাপি কৃমির ঔষধ খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া। কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমূখ।









