মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুর ফুলবাড়ীতে গত (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে সোঁনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক আয়োজিত জাল টাকা প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ/২০১৯ইং অনু্িষ্ঠত হয়েছে।
অনুষ্ঠানে সোঁনালীব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আত্াউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর উপ-ব্যবস্থাপক আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,নীরু সামসুন্নাহার,উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন,বিভিন্ন ব্যাংকের ম্যানেজার কর্মকর্তা প্রমূখ।
ওয়ার্কসপে জাল টাকা নির্নয় করনে সচেতনতা মুলক স্লাইড প্রদর্শন, ও তৃনমূল পর্যায়ে জাল নোট সনাক্ত করনের ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা হয়।









