দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশকে পিপিই প্রদান করেছেন উপজেলার একমাত্র বে-সরকারী হাসপাতাল টিএম হেলথ কেয়ার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলামের হাতে এই পিপিই তুলে দেন টিএম হেলথ কেয়ারের পরিচালক (প্রশাসন) প্রভাষক মোকারম হোসেন বিদ্যুৎ, এসময় ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টিএম হেলথ কেয়ারের পরিচালক প্রভাষক মোকারম হোসেন বিদ্যুৎ বলেন এই করোনা যুদ্ধে পুলিশকে নিয়মিত কাজ করতে হচ্ছে, এজন্য তাদের সুরক্ষার কথা ভেবে টিএম হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন থানা পুলিশকে পিপিই প্রদানের সিদ্ধান্ত নেয়।
Please follow and like us:









