দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শহরের পাশাপাশি গ্রামেও জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ ও ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা লক্ষিপুর বাজার ঘুরে ইউনিয়ন পরিষদে শেষ হয়। শোভাযাত্রা শেষে খয়েরবাড়ী ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম ইসলাম শামু,ইউপি সচিব মোহাম্মদ আলী,এসআই মোঃ রেজাউল করিম,ইউপি সদস্য মোঃ নুর ইসলাম,মোঃ মোকসেদ আলী,মিলন দাস,লাবলু,মহিলা ইউপি সদস্য শ্রীমতি সুধারাণী,সাইফুন্নাহার,সাবেক ইউপি সদস্য মহেন্দ্রনাথ সরকার প্রমুখ।
এর আগে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নিরু সামছুন্নাহার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাছিনা ভূইয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফুল ইসলামসহ ইউনিয়ন চেয়ারম্যানগণ,সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।









