, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে স্বাধীনতার সুর্বজয়ন্তী উদযাপন




ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে স্বাধীনতার সুর্বজয়ন্তী উদযাপন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২১, ১৯:৩৫ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুর্বজয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে দিবসটির শুভ সুচনা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে শহীদ বেদিতে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ,থান াপুলিশ,সেচ্ছাসেবি সংগঠন আমরা করব জয় সমাজ কল্যান সংস্থা,বিভিন্ন এনজিও সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সকাল ৮টায় সরকারী কলেজ মাঠে প্যারেট গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।পতাকা উত্তোলন শেষে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ,আনছার সদস্য,ফায়ার সার্ভিস কর্মি ও গ্রাম পুলিশ সদস্যরা প্যারেড প্রদর্শন করেন।
এরপর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে মনমুগদ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে অনুষ্ঠানে আংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি)মোছা: শামীমা আক্তার জাহান,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম,থানা পরিদর্শক ওসি তদন্ত মো: শফিকুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET