, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২২, ১৭:১০ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও রংপুর দিপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলার কাজিহাল ইউনিয়নের মুরারীপুর স্কুল মাঠে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির। এতে বক্তব্য রাখেন, দিপ আই কেয়ারের ফিল্ড অফিসার রেজাউল ইসলাম রিপন,স্বেচ্ছাসেবক লীগ নেতা আখেরুজ্জামান আখের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক পৌর আওয়ামীলীগ লীগ নেতা মাহবুব এ হাফিজ ড্যানিয়েল প্রমুখ।
চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন দিপ আই কেয়ার চক্ষু হাসপাতালের চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুস সাকিব, ডিপারসোনিয়া মোছাঃ মুসসিফা আক্তার, প্যাথলোজিক্যাল ফিরোজ মিয়াসহ ৯সদস্যের একটি চিকিৎসক দল। এখানে কাজিহালসহ আশপাশের ২৭০জন দরিদ্র ও বয়স্ক চক্ষু রোগীর চিকিৎসা প্রধান করেন। এদের মধ্যে প্রায় ৫০জন রোগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হয় বলে জানিয়েছেন দিপ আই কেয়ারের ফিল্ড অফিসার রেজাউল ইসলাম রিপন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET