দিনাজপুরের ফুলবাড়ীতে মটরযানের আধুনিক ও উন্নত সার্ভিস দেয়ার লক্ষ নিয়ে, মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর যাত্রা শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২টায় পৌর শহরের ঢাকামেড়ে এ মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর স্বত্বাধিকারী নুরুন্নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক খুরশিদ আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর পরিচালক (টেকনিক্যাল) ও টুইন অটোমোবাইল স্কুলের প্রতিষ্ঠাতা সিইও প্রকৌশলী নুরুজ্জামান, মা সার্ভিসিং এন্ড অটোবাইলস এর পরিচালক (প্রশাসন) ও দুইন অটোবাইস স্কুলের টিপ ইন্সট্রাক্টর প্রকৌশলী নুরুল হুদা, শহরের বিষিষ্ট ব্যবসায়ী আবুল হাসান মোল্ল্যা প্রমুখ। এসময় মটরযান চালক, ব্যবস্যায়ী ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
মা সার্ভিসিং এন্ড অটোমোবাইলস এর পরিচালক প্রকৌশলী নুরুজ্জামান বলেন এখন ডিজিটাল মটরযান সার্ভিসিং করতে বগুড়া বা ঢাকায় যেতে হবেনা এ সার্ভিসিং সেন্টার থেকে মটরযানের আধুনিক ও উন্নত সেবা প্রদান করা হবে। একই সাথে এলাকার সকল মটরযান চালককে দক্ষ করতে তারা জমজ দু’ভাই বিনা মূল্যে প্রশিক্ষন দেয়ার ঘোষণা দেন।









