১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষুশিবির




ফুলবাড়ীতে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষুশিবির

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৭:০৬ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার দিনব্যাপী মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের যৌথ উদ্যোগে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চক্ষুশিবির উদ্বোধন করেন, সাবেক সেনা প্রধান লে. জেনারেল হারুন উর রশিদ( বীরপ্রতিক)। এতে সন্ধানী জাতীয় চক্ষুদান হাসপাতালের চিফ কনসালট্যান্ট প্রফেসর মালিক ইফতেখার সিদ্দিকী’র নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি টিম বিনামুল্যে এই চক্ষুসেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সভাপতি সালমা মাসুদ, ক্লাবের সাবেক সভাপতি করীমুল হক তালুকদার, মোস্তাফিজুর রহমান সামাজিক উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান এবং মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের সদস্য সচিব ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের অন্যতম সদস্য ফারজানা রহমান শিমলা, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সদস্য মাশরুফা হোসাইন প্রমুখ। চক্ষুশিবিরে এলাকার প্রায় ৩ শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET