, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • ফুলবাড়ীতে সাংবাদিক রজব আলী’র মাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ ॥




ফুলবাড়ীতে সাংবাদিক রজব আলী’র মাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ ॥

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ১৫:৪১ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আবু শহীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি,উপজেলা প্রেসক্লাবের কার্যকারী সদস্য সিনিয়র সাংবাদিক রজব আলীর মাতা রহিমা বেওয়া ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক দেশের পত্র পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতা নুর হোসেন এর মৃত্যু হয়েছে।
গত ২৮ ডিসেম্বের শনিবার দুপুরে বারোকোনা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে সাংবাদিক রজব আলীর মাতা এবং একই দিন বিকেল ৫টায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতা দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এদিকে একই দিনে একই প্রেসক্লাবের সাংবাদিকদ্বয়ের মাতা ও পিতার মৃত্যুতে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক শেখ সাবির আলী,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রতন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মাহবুবুর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক মহল, সুধি সমাজ গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তোষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET