মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
২৯ বডার গার্ড ব্যাটলিয়নের ৩৯ তম প্রতিষ্ঠিা বাষির্কি ২৯ সেপ্টেম্বর রবিবার দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বাষির্কি উপলক্ষে ব্যাটলিয়নের সদর দপ্তরে আলোচনাসভা প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৯ বিজিবি’র প্রতিষ্ঠা বাষির্কি উপলক্ষে আয়োজিত আলোচনা ও প্রীতিভোজ সভা ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবেদ আলী সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ানের চেয়ারম্যান,ব্যবাসয়ী নেতৃবৃন্দ,শ্রমীক সংগঠনের নেত্রবৃন্দ প্রমুখ।









