১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীর রাস্তা ঘাটের বেহাল দশা:পথচারীদের দুর্ভোগ

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০১৯, ১৪:০৩ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি-
দিনাজপুর-ফুলবাড়ী হয়ে ঢাকা যাবার একমাত্র মহাসড়কটি ফুলবাড়ী পৌরশহরের মাঝখান দিয়ে চলে গেছে সেকারনে ফুলবাড়ীর মূল সড়ক হিসেবে ব্যবহৃত হয় এই মহাসড়কটি। মহাসড়কের ঢাকামোড়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও সোনালী ব্যাংক এর সামনে রাস্তাটি প্রায় ৩ কিলোমিটার রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কের এই অংশ বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। খোয়া-বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করা গর্তগুলো পুরনো চেহারায় ফিরে গেছে। রাস্তার দুইপাশের ভর্তি হয়ে যাওয়া নিষ্কাশন নালার পানি ও গর্তের খোয়া বালু উঠে গোটা এলাকা সয়লাব হয়ে গেছে। রাস্তায় পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
রাস্তার এই অংশের বড় গর্তগুলো খোয়াবালু দিয়ে ঈদের আগে সাময়িকভাবে ভরাট করা হয়েছিল। ঈদের সময় ভারী যানবাহনের চাপে খোয়া বালুসহ কার্পেটিং উঠে গেছে। আর গত কয়েকদিনের টানা বর্ষণে সেসব ধুয়ে গেছে। পড়ে আছে সেই পুরনো গর্ত।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী নাদিম ইসলাম জানান, শহরের ব্যাস্ততম এলাকা নিমতলামোড় কাদায় সয়লাব পুরো এলাকায় হাঁটাচলা করা যায় না। পাশের মসজিদে নামাজ পড়তে গেলে কাদা মেখে যেতে হচ্ছে। রাস্তাা খারাপ থাকায় ব্যবসার কাজে অনেকে দোকানে আসতে চান না।
বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া এই গর্তগুলোর গভীরতা গাড়ির চালকরা বুঝতে পারছেন না। চাকা গর্তে পড়ে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো কাত হয়ে যায়। নিমতলামোড় তিন রাস্তার এলাকার ইলেকট্রানিক্স দোকানের মালিক ফারুক আহমেদ বলেন, সম্প্রতি একটি ট্রাকের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর গাড়িটি সচল হয়। ততক্ষণে রাস্তার দুধারে যানজট লেগে যায়। ওইদিন নিমতলামোড় হতে থেকে ঢাকামোড় মেরিনা ফিলিং স্টেশন পর্যন্ত ৩ কিলোমিটার যানজট ছিল।
এদিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশদিয়ে পৌর শহরের পানি নিস্কাশনের প্রয়োজনে আরসিসি ড্রেন নির্মান কাজ চলায়,রাস্তার পাশে বালি পাথর রাখায় ও পানি নিস্কাশনের সাময়িক বন্ধ থাকায় রাস্তার উপরে পানি উঠে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে।
পৌর শহরের প্রধান সড়কসহ পৌর এলাকার রাস্তা মেরামতের বিষয়ে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পৌর এলাকার কোন জায়গায় বর্তমানে রাস্তাঘাট খারাপ অবস্থায় নাই। সব জায়গায় নতুন করে রাস্তার সংস্কার করা হয়েছে। শহরের প্রধান সড়কটি সড়ক ও জনপদের হওয়ায় এই রাস্তাটি আমরা মেরামত করতে পারি না। তবে এই রাস্তার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুততার সাথে মহাসড়কের এই জায়গা মেরামত করবেন বলে আশ^াস দিয়েছেন। আর আমরা যে ড্রেন নির্মান করছি তা প্রায় শেষের দিকে সম্পূর্ণ ড্রেন নির্মান হলে এমন পরিস্থিতি আর থাকবে না।
পৌর শহরের প্রধান সড়কসহ উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ানের খয়েরবাড়ী বাজারের রাস্তা, বেতদিঘী ইউনিয়ানের মাদিলাহাট রাস্তা,কাজিহাল ইউনিয়ানের আটপুকুরহাট রাস্তা, শিবনগর ইউনিয়ানের আমডুঙ্গী বাজার রাস্তার পিচ পাথরের কার্পেটিং উঠে প্রায় ৫টি রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা শহর থেকে বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজার চিন্তামন হয়ে আটপুকুর,পুকুরীহাট ও খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার যাওয়ার রাস্তাগুলো বেশীরভাগ জায়গায় গর্ত তৈরী হবার কারণে চিকিৎসাসেবা নিতে আসা রোগী,স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রতিদিন উপজেলা শহরের যাতায়াত করা হাজারও মানুষ ঝুকি নিয়েই চলাচল করছে ।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কৃষ্ণপুর-খয়েরবাড়ী রাস্তাটি দীর্ঘদিন ধরে কোন সংস্কার না করায় রাস্তার দু’পাশ ভেঙ্গে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে,বর্ষার কারণে রাস্তার মাঝখান গুলোতে তৈরী হয়েছে বড়বড় গর্ত। গর্তের কারণে ছোট-ছোট অটোবাইক,টেম্পুতে করে চলাচলরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। একই চিত্র উপজেলা শহর থেকে চিন্তামন হয়ে মাদিলাহাট বাজার,বঙ্গবন্ধু কলেজ হয়ে আটপুকুর,পুকুরীহাট যাওয়ার বেশীরভাগ রাস্তার একই অবস্থা। অথচ ফুলবাড়ী উপজেলার বেশীরভাগ প্রতিষ্ঠান এসব এলাকায় গড়ে উঠলেও চলাচলের অনুপোযোগী এসব রাস্তা সংস্কারের কোন উদ্দ্যেগ এখন পর্যন্তু দেখা যায়নি। এসব এলাকায় চলাচলরত মানুষের দাবী দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ তো দুরের কথা খোঁজও নেয়নি উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ।
এলাকার চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে ধরণা দিয়েও কোন কাজ না হওয়ায় চলাচলের অযোগ্য কৃষ্ণপুর থেকে খয়েরবাড়ী বাজারে যাওয়ার রাস্তাটিতে মাটি দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গর্ত পূরণের কাজ করেছেন খয়েরবাড়ী বাজার বয়েজ ক্লাবের কিছু স্বেচ্ছাসেবী যুবক। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সে মাটিও ধুয়ে গেছে,ফলে ভোগান্তির শেষ হচ্ছেনা চলাচলরত মানুষগুলোর।
এদিকে উপজেলার ইউনিয়ানের রাস্তার বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিদুজ্জামান জানান, আমবাড়ী হয়ে আটপুকুর, চিন্তামন, মাদিলাহাট পর্যন্ত এবং ফুলবাড়ী থেকে খয়েরবাড়ী বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের প্রস্তাবনা অনেক আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে খুব শীঘ্রই এই রাস্তাগুলোর সংস্কারের কাজ শুরু হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET